শিক্ষার্থীদের নীতিমালা
১* ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতে হবে।
২* ক্লাসে সময় মতো উপস্থিত থাকতে হবে।
৩* কোন কারণে ক্লাসে উপস্থিত থাকতে না পারলে ক্লাস শুরুর কমপক্ষে ৬ ঘন্টা পূর্বে ট্রেইনারকে অবহিত করতে হবে।
৪* মোট ক্লাসের মধ্যে ৭টি ক্লাসে অনুপস্থিত থাকলে ছাত্রত্ব বাতিল করা হবে এবং পরবর্তীতে সার্টিফিকেট ইস্যু করা হবে না।
৫* ক্লাস ট্রেইনারের সাথে কোন ধরণের অসদাচরণ করা যাবে না, যদি করা হয় তাহলে কতৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নিবে।
৬* ক্লাস সম্পর্কে অথবা ট্রেইনার সম্পর্কে কোন ধরণের অভিযোগ থাকলে সেটা সাপোর্টে বা ক্লাস কোরডিনেটর কে পার্সোনালই জানাতে হবে এবং সেটা দ্রুতই জানাতে হবে অন্যথায় সেটা গ্রহনযোগ্য হিসেবে বিবেচনা করা হবে না।
৭* ক্লাস চলাকালীন সময়ে অন্য কোন শিক্ষার্থীদের সাথে অসদাচরণ করা যাবে না, করলে তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক এবং আইনানুগ ব্যবস্থা কতৃপক্ষ নিতে পারবেন।
৮* ক্লাসে কোন ধরণের হট্টগোল করা যাবে না।
৯* ক্লাসে ট্রেইনারের আদেশ অমান্য করা যাবে না।
১০* নিয়মিত হোমওয়ার্ক বা এসাইনমেন্ট করতে হবে।
১১* ক্লাস চলাকালীন কিংবা ক্লাস পরবর্তী সময়ে কোন নারী শিক্ষার্থীর সাথে বাজে আচরণ কিংবা বৈষম্যমূলক আচরণ করা যাবে না।
১২* কারো ব্যক্তিগত বিশ্বাসে আঘাত হানে এমন কাজ করা যাবে না।
১৩* প্রতিষ্ঠানের নীতিমালা বিরোধী কোন কাজ করা যাবে না।
১৪* ক্লাসে অন্য শিক্ষার্থীদের কিংবা মেয়ে শিক্ষার্থীদেরকে কটুক্তি করে কিছু বলা যাবে না।
১৫* কোন শিক্ষার্থীর জন্য অন্য শিক্ষার্থী কিংবা লায়েক একাডেমী কর্তৃপক্ষ, শিক্ষক বা প্রতিষ্ঠনের সম্পর্কে উপযুক্ত প্রমাণ ছাড়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানহানিকর বা বিব্রতকর কোন পোস্ট করা সম্পূর্নরূপে নিষিদ্ধ। এক্ষেত্রে কোন কারণ দর্শানো ছাড়াই আপনার ছাত্রত্ব বাতিল করা হবে। আপনার কোন অভিযোগ থাকলে এখান থেকে আমাদেরকে জানান, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। আপনার সমস্যার সমাধানের জন্য আমাদের সাপোর্ট নাম্বারে যোগাযোগ করুন।
